Smart NID Card Check Online

Smart Card Status Check করার পদ্ধতি এবং NID Card Check করার পদ্ধতি উভয়ই দেখানো হয়েছে এখানে। নিচের বাটনগুলোতে ক্লিক করে বিস্তারিত পদ্ধতি জেনে নিতে পারবেন।

এখানে স্মার্ট কার্ড চেক করার পদ্ধতি বলতে প্লাস্টিক এনআইডি কার্ড তৈরি হয়েছে কিনা তা চেক করার মাধ্যমকে বোঝানো হয়েছে এবং এবং ভোটার আইডি কার্ড চেক করার পদ্ধতি বলতে নতুন ভোটারদের আইডি কার্ড অনলাইনে এসেছে কিনা তা যাচাই করার পদ্ধতিকে বোঝানো হয়েছে।

নতুন ভোটারদের ক্ষেত্রে ১-৩ মাসের মাঝেই ভোটার আইডি কার্ড অনলাইনে আসে। সেক্ষেত্রে তাদেরকে এসএমএস করে জানিয়ে দেয়া হয়। এসএমএস এ এনআইডি নাম্বারটি দেয়া হয়। তবে, অনেকেই এই এসএমএসটি পাননা। সেক্ষেত্রে ভোটার স্লিপ নাম্বার দিয়ে অনলাইনে আইডি কার্ড চেক করা যায়।

অপরদিকে, অনেকেই কয়েক বছর পূর্বে ভোটার হওয়ার পরেও এখনো স্মার্ট এনআইডি কার্ড হাতে পাননি। তাদের স্মার্ট আইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা তা জানার প্রয়োজন পড়ে। তারা Smart Card Online Check করতে পারবেন এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে।

তো চলুন, স্মার্ট এনআইডি কার্ড চেক করার পদ্ধতি এবং ভোটার আইডি কার্ডের অনলাইন কপি চেক করার পদ্ধতি উভয়ই জেনে নেয়া যাক।

ভোটার আইডি কার্ড চেক করতে কী কী লাগবে

নতুন ভোটার নিবন্ধন করার পর আপনার ভোটার আইডি কার্ডটি অনলাইনে এসেছে কিনা তা যাচাই করতে যেসব জিনিস প্রয়োজন হবে সেগুলো নিম্নবর্ণিত –

  • ভোটার স্লিপ নাম্বার
  • জন্ম তারিখ
  • মোবাইল বা কম্পিউটার
  • ইন্টারনেট কানেকশন

ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম

ভোটার আইডি কার্ড অনলাইনে এসেছে কিনা যাচাই করতে https://services.nidw.gov.bd/nid-pub/claim-account এই লিংকে ভিজিট করুন। এরপর, প্রথম ঘরে এনআইডি নাম্বার বা ভোটার স্লিপ নাম্বার লিখুন। দ্বিতীয় ঘরে জন্ম তারিখ লিখুন এবং ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন।

আপনার এনআইডি কার্ড অনলাইনে এসে থাকলে একটি পপআপ দেখতে পারবেন। এখানে বহাল বাটনে ক্লিক করে ভোটার একাউন্ট নিবন্ধন করে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। ছবিসহ বিস্তারিত পদ্ধতি নিম্নরূপ

NID Card Online Check

NID Card Online Check করার জন্য উপরোক্ত তথ্যগুলো আপনার কাছে থাকলে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে আইডি কার্ড যাচাই করতে পারবেন।

নিচের ধাপগুলো অনুসরণ করলে খুব সহজেই আপনার এনআইডি কার্ড তৈরি হয়েছে কিনা জেনে নিতে পারবেন।

ধাপ ১ – ওয়েবসাইটে প্রবেশ

মোবাইল বা কম্পিউটার থেকে যেকোনো ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে https://services.nidw.gov.bd/nid-pub/ এই লিংকটি লিখে এন্টার করুন অথবা এই লেখার উপর ক্লিক করুন, তাহলে উক্ত ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।

এরপর একটু নিচের দিকে স্ক্রোল করে এসে রেজিস্টার করুন বাটন দেখতে পারবেন। এটিতে ক্লিক করুন। তাহলে নতুন একটি পেজে নিয়ে আসবে।

ধাপ ২ – এনআইডি তথ্য পূরণ

নতুন পেজটিতে একটি ফর্ম দেখতে পারবেন। এখানে, প্রথম ঘরে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর লিখতে হবে। যারা এসএমএস এর মাধ্যমে এনআইডি নাম্বার পেয়েছেন, তারা শুধু এনআইডি নাম্বারটি এই ঘরে লিখবেন।

যারা এনআইডি নাম্বার জানেন না বা এসএমএস পাননি, তারা ভোটার নিবন্ধন করার সময় একটি ভোটার স্লিপ পেয়েছিলেন। উক্ত ভোটার স্লিপে থাকা নাম্বারটি এই ঘরে লিখতে হবে। তবে, উক্ত ভোটার স্লিপ নাম্বারের পূর্বে NIDFN লিখতে হবে।

সেক্ষেত্রে ভোটার স্লিপ নাম্বার যদি 234875855 হয়, তবে NIDFN234875855 এভাবে লিখতে হবে।

ধাপ ৩ – জন্ম তারিখ পূরণ

ফর্মের দ্বিতীয় ঘরে সংশ্লিষ্ট ব্যক্তির জন্ম তারিখ লিখতে হবে। ভোটার নিবন্ধনের সময় যে জন্ম তারিখ দেয়া হয়েছে, সেটি এখানে লিখতে হবে। প্রথম ঘরে দিন অর্থাৎ তারিখ, তারপর মাস এবং শেষে বছর লিখতে হবে।

অর্থাৎ, ব্যক্তির জন্ম তারিখ যদি ২৪ জুন ২০০২ হয়, সেক্ষেত্রে প্রথম ঘরে 24, দ্বিতীয় ঘরে 06 এবং তৃতীয় ঘরে 2002 লিখতে হবে। দিন-মাস-বছর ফরম্যাট ব্যবহার করে লিখতে হবে।

ধাপ ৪ – ক্যাপচা পূরণ

ছবিতে একটি কোড দেখতে পাবেন। এটি কোডটি ভালো করে দেখে সেটি নিচের ফাঁকা ঘরে লিখতে হবে। কোডটি যেভাবে লেখা আছে, ঠিক সেভাবেই লিখতে হবে। ক্যাপচা পূরণ করা হয়ে গেলে নিচে সাবমিট বাটন দেখতে পারবেন। এটিতে ক্লিক করুন।

ভোটার আইডি কার্ড চেক অনলাইন

সাবমিট বাটনে ক্লিক করার পর যদি নিচের ছবিটির মতো পপআপ আসে, তাহলে বুঝতে হবে আপনার ভোটার আইডি কার্ডটি অনলাইনে এসেছে এবং এনআইডি একাউন্ট রেজিস্টার করার মাধ্যমে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

nid card online check bd

স্মার্ট কার্ড চেক করতে কি কি লাগবে

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে যেসব জিনিস প্রয়োজন হবে সেগুলো নিম্নবর্ণিত –

  • ভোটার স্লিপ নাম্বার
  • জন্ম তারিখ
  • মোবাইল বা কম্পিউটার
  • ইন্টারনেট কানেকশন

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/card-status এই লিংকে। অতঃপর, উপরে উল্লিখিত তথ্যগুলো দিয়ে ফর্মটি পূরণ করে সহজেই আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা জানতে পারবেন।

Smart Card Status Check

যারা অনেক আগে ভোটার নিবন্ধন করার পর ভোটার আইডি কার্ডের অনলাইন কপি পেয়েছিলেন কিন্তু এখনো স্মার্ট এনআইডি কার্ড পাননি, তাদের স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা তা অনলাইনে চেক করতে পারবেন। সেক্ষেত্রে নিচে দেখানো ধাপগুলো অনুসরণ করতে হবে।

ধাপ ১ – ওয়েবসাইটে প্রবেশ

Smart Card Check করতে ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/card-status এই লিংকে। ওয়েবসাইট ভিজিট করলেই একটি ফর্ম দেখতে পারবেন। এই ফর্মে আপনার সকল তথ্য পূরণ করতে হবে।

ধাপ ২ – এনআইডি তথ্য পূরণ

ফর্মটির প্রথম ঘরে আপনার এনআইডি কার্ডের নাম্বার লিখুন। যদি এনআইডি কার্ডের নাম্বার না থাকে, সেক্ষেত্রে ভোটার স্লিপ নাম্বার জানা থাকলে NIDFN লিখে স্পেস না দিয়েই ভোটার স্লিপের নাম্বারটি লিখুন। উদাহরণ – NIDFN34738282 এভাবে লিখতে হবে।

ধাপ ৩ – জন্ম তারিখ পূরণ

এখানে দ্বিতীয় ঘরে জন্ম তারিখ লিখতে হবে। ভোটার আইডি কার্ডে যে জন্ম তারিখ দেয়া আছে, সেটিই দিতে হবে। প্রথম ঘরে জন্ম তারিখ/দিন লিখতে হবে। দ্বিতীয় ঘরে মাস এবং তৃতীয় ঘরে বছর।

অর্থাৎ, জন্ম তারিখ ২৮ জুলাই ২০০২ হলে প্রথম ঘরে 28 লিখুন, দ্বিতীয় ঘরে 07 লিখুন এবং তৃতীয় ঘরে 2002 লিখুন। এভাবে জন্ম তারিখ লিখতে হবে।

ধাপ ৪ – ক্যাপচা পূরণ

উপরোক্ত তথ্যগুলো পূরণ করার পর একটি ছবি দেখতে পারবেন। এই ছবিতে একটি কোড দেয়া থাকবে। ইংরেজি শব্দ এবং সংখ্যা দেয়া থাকবে। নিচের ফাঁকা ঘরে উক্ত কোডটি লিখতে হবে।

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক smart card check

ধাপ ৫ – স্মার্ট কার্ড যাচাই

ক্যাপচা পূরণ করার পর নিচে সাবমিট বাটন দেখতে পারবেন। উক্ত বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার স্মার্ট কার্ডটি তৈরি হলে নিচের ছবির মতো দেখতে পারবেন। এখানে স্মার্ট কার্ড বিতরণের তারিখ এবং বিতরণ কেন্দ্রের নাম দেখতে পারবেন।

Smart Card Status Check

স্মার্ট কার্ড চেক করার পর যদি আপনার কার্ডটি তৈরি না হয়ে থাকে, সেক্ষেত্রে নিচের ইমেজটির মতো স্ট্যাটাস দেখতে পারবেন।

Smart Card Check

আপনি নতুন ভোটার হলে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। নতুন ভোটারদের জন্য স্মার্ট কার্ড তৈরির উদ্যোগ নেয়া হয়নি। পরবর্তীতে স্মার্ট কার্ড তৈরি শুরু হলে স্ট্যাটাস চেক করে আপনার কার্ডটি তৈরি হয়েছে কিনা জানতে পারবেন।

সারকথা

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম এবং ভোটার আইডি কার্ড অনলাইনে চেক করার নিয়ম দেখানো হয়েছে এখানে। নতুন ভোটারদের এনআইডি কার্ড অনলাইনে এসেছে কিনা তা চেক করতে পারবেন এখানে দেকিহানো পদ্ধতি অনুসরণ করে।

যারা অনেক আগে ভোটার হওয়ার পরেও স্মার্ট এনআইডি কার্ড পাননি, তারা আপনাদের স্মার্ট কার্ডের বর্তমান স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন। যেকোনো প্রশ্ন থাকলে নিচের বাটনে ক্লিক করে কমেন্ট করুন।